ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড়ে ভারতীয় গরু জব্দ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

রামগড়ে ভারতীয় গরু জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ সীমান্তে ১০ টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

বুধবার বিকেলে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ কয়লারমুখ বিওপি’র টহলদল সীমান্ত পিলার ২২০৫/২ আরবি হতে বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকা থেকে গরু আটক করা হয়।

রামগড় ৪৩ বিজিবি জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকান্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

রামগড়ে ভারতীয় গরু জব্দ

আপডেট সময় : ০৩:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬