ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রেললাইনের পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

রেললাইনের পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে এক কলেজ শিক্ষককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহগোলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নেয়ামুল বাশির আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ শহরের চকরামচন্দ্র এলাকার স্থায়ী বাসিন্দা।

বাবার মৃত নবিবর রহমান, তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের ভাই মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে তাঁর মোবাইল ফোনে শেষবারের মতো কথা হয়। তখন নেয়ামুল বাশির আত্রাই রেলস্টেশন এলাকায় ছিলেন এবং এশার নামাজের পর বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন। এটি একটি পরিকল্পিত হত্যা।

নিহতের স্ত্রী শাহিদ বেগম বলেন, মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়ি থেকে নওগাঁ আসার পথে সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলস্টেশন থেকে নেয়ামুল বাশির তাঁকে মোবাইলে কল করেন এবং বলেন যে তিনি নওগাঁয় এসে এশার নামাজ পড়বেন।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জিআরপি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আত্রাই থানা পুলিশের মাধ্যমে সাহাগোলা রেলস্টেশন এলাকায় মরদেহ পড়ে থাকার খবর পাই। নিহতর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

রেললাইনের পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬