ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

লালমনিরহাটে টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে জমি বিক্রির দালালির টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাহীন মিয়া (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বানিয়াঢারী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- দুলাল হোসেন, ভুট্টু মিয়া ও শামীম মিয়া। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

[irp]

স্থানীয়রা জানান, ওই এলাকায় বুলু মিয়ার জমি বিক্রির দালালি করেন পার্শ্ববর্তী এলাকার সুলতান আলীর পুত্র আব্দুল কাদের। ওই জমি বিক্রির দালালি বাবদ বুলু মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন আব্দুল কাদের। এ নিয়ে মঙ্গলবার রাতে বুলু মিয়ার সাথে আব্দুল কাদেরের লোকজনের প্রথমে হাতাহাতি পরে সংঘর্ষ বাঁধে।

এতে বুলু মিয়ার লোকজনের হামলায় আব্দুল কাদেরের ভাই শাহীন মিয়া গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল কাদের বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ট্যাগস :

লালমনিরহাটে টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ০৪:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১