ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

শামা ওবায়েদ ও বাবুলের পদ স্থগিত করল বিএনপি

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

শামা ওবায়েদ ও বাবুলের পদ স্থগিত করল বিএনপি

আস্থা ডেস্কঃ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সমস্ত পদ স্থগিত করেছে বিএনপি। আজ বুধবার দলটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে আজ বুধবার ২১ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কবির ভূঁইয়া নামের এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি নগরকান্দায় আমার বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু তারা আমাকে বাড়িতে যেতে দেবে না। আমার পথে বাঁধা দেয়। দেশীয় অস্ত্র নিয়ে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমার নেতাকর্মীদের ওপর গুলি ছুঁড়ে। আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

ফরিদপুর নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

শামা ওবায়েদ ও বাবুলের পদ স্থগিত করল বিএনপি

আপডেট সময় : ১২:৪১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪