ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান

শেখ শ্রাবণ হোসেন শাওনঃ

একই সঙ্গে ভর্তি কার্যক্রম ও পাঠদান কেনো বাতিল-প্রত্যাহার করা হবে না তা আগামী ১৮ জুনের মধ্যে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৪ জুন) কারিগরি শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধী ডিপ্লোমা শিক্ষাক্রমের ১শ ৪৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংকটের কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিতসহ পাঠদান অনুমোদন বাতিল করার নিদের্শনা দেয়া হয়েছে। একই সঙ্গে ভর্তি কার্যক্রম ও পাঠদান কেনো বাতিল-প্রত্যাহার করা হবে না তার ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমে যে সব প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না সে সব প্রতিষ্ঠানকে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কে বাতিল-প্রত্যাহার করা হবে না মর্মে আগামী ১৮জুনের মধ্যে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হলো।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ১শ ২০ টি, ডিপ্লোমা ইন টেক্সটাইল শিক্ষাক্রমে ১২ টি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমে ১৫ টি প্রতিষ্ঠান।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান

আপডেট সময় : ১১:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬