শিবিরকর্মীদের বিরুদ্ধে শিক্ষকাকে হয়রানির অভিযোগ
- আপডেট সময় : ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
শিবিরকর্মীদের বিরুদ্ধে শিক্ষকাকে হয়রানির অভিযোগ
আস্থা ডেস্কঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও এনসিপি এবং গত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের সক্রিয় সমর্থক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত তাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব অভিযোগ তোলেন তিনি।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিবির সমর্থক বা শিবিরের সঙ্গে যুক্ত, ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই হয়রানির তালিকায় তাকেও রাখা হয়েছে।
এই শিক্ষিকা বলেন, ‘অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তা-ও আবার ঢাবির ছেলেরাই। পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার ওপর আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?’
মোনামী বলেন, ‘এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। কিন্তু তাদের যা দরকার তা হলো একজন নারীকে হয়রানি করা, সে যে-ই হোক না কেন।
আস্থা/এমএইচ


















