শীতলক্ষ্যা নদী থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১১২০ বার পড়া হয়েছে
শীতলক্ষ্যা নদী থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
আস্থা ডেস্কঃ
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল (৮) ও ইসমাইল (৮) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দর থানার ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল বন্দরের কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজীর ছেলে এবং ইসমাইল বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।
স্থানীয়রা জানান, ইসমাইল ও বিল্লাল রোববার সকাল থেকেই নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করেও তাদের কোথাও পাওয়া যায়নি। পরে সোমবার সকালে শীতলক্ষ্যার তীরে তাদের মরদেহ ভেসে ওঠে। এ সময় সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে খবর পেয়ে শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।






















