ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

শুটিং ইউনিটের নারী কর্মীকে শ্লীলতাহানি, বলিউড অভিনেতা গ্রেফতার

News Editor
  • আপডেট সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ১৩১৯ বার পড়া হয়েছে

বলিউড আবারও উত্তাল শ্লীলতাহানির ঘটনায়। এক শুটিং ইউনিটের নারী কর্মীকে যৌন হেনস্তার অভিযোগ গ্রেফতার করা হয়েছে বলিউডের বিখ্যাত অভিনেতা বিজয় রাজকে। মহারাষ্ট্রের গোন্ডিয়া থানার রামনগরের পুলিশ গ্রেফতার করেছে বিজয় রাজকে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন খবরই জানাচ্ছে।

গোন্ডিয়ার অতিরক্তি পুলিশ সুপার অতুল কুলকার্ণির বরাতে সেসব খবরে বলা হয়, বিজয় রাজের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে গোন্ডিয়ার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

করোনায় আক্রান্ত অভিনেতা অপূর্ব

মধ্যপ্রদেশে বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ নামে একটি ছবির শুটিং করছিলেন বিজয় রাজ। এ শুটিংয়ের জন্য গত ১৫ দিন ধরে মহারাষ্ট্রের গোন্ডিয়ার একটি হোটেলে ছিলেন বিজয় রাজ। সেখানে তিনি এক মহিলা ক্রিউ মেম্বারকে শ্লীলতাহানি করেন।

ওই ঘটনার পর ওই মহিলা গোন্ডিয়ার রামনগর থানায় অভিযোগ দায়ের করেন বিজয় রাজের বিরুদ্ধে। তিনি দাবি করেন, বিজয় তাকে মধ্যপ্রদেশ ও গোন্ডিয়া, দুটি শুটিং সেটেই শ্লীলতাহানি করেছে। অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-র এ এবং ডি ধারায় দায়ের করা হয় অভিযোগ।

তার প্রেক্ষিতেই অভিযান চালিয়ে বিজয়কে গোন্ডিয়ার হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় একটি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যান বিজয় রাজ।

শুটিং ইউনিটের নারী কর্মীকে শ্লীলতাহানি, বলিউড অভিনেতা গ্রেফতার

আপডেট সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০