ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পরিচয় মিলেছে শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের Logo শেষ রক্ষা হলোও না সেই সমন্বয়কের Logo সেনবাগে মাদক সেবনে বাঁধা: ছাত্রকে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা আটক Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট

শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে কাজ করছে-আমু

Astha DESK
  • আপডেট সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে কাজ করছে-আমু

জিয়া হাসান আকাশ/ঢাকা দক্ষিণ প্রতিনিধিঃ

শেখ হাসিনার সরকার এই দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়েছে। যেই বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের দেশ, সেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনার সরকার এই দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে কাজ করেছে। পুরুষদের পাশাপাশি গ্রামীণ নারীরা আর্থসামাজিক কাজে সংযুক্ত হওয়ার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টায় ১৪ দলের শান্তি ও উন্নয়ন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এসব কথা বলেন।

রাজধানীর কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল মাঠে আয়োজিত হয় এই সমাবেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে, তিনি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান। পাশাপাশি বিএনপি-জামায়াতের নাশকতা আর ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করারও আহ্বান জানান।

তিনি আরও বলেন, শেখ হাসিনার উন্নয়নের কথা সারা দিন বলেও শেষ করা যাবে না। আমরা এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই।

এছাড়াও সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য রাখেন।

ট্যাগস :

শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে কাজ করছে-আমু

আপডেট সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩