ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার “নিউ স্টার্ট” চুক্তির মেয়াদ

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

শেষ হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার “নিউ স্টার্ট” চুক্তির মেয়াদ

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ (New START)-এর মেয়াদ ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। যার ফলে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের অস্ত্রভান্ডারের ওপর আর কোনো আইনি বাধ্যবাধকতা রইল না। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি “ভয়াবহ মুহূর্ত” এবং নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করেছে।

২০১০ সালের ৮ এপ্রিল চেক প্রজাতন্ত্রের প্রাগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কতৃক স্বাক্ষরিত ‘নিউ স্টার্ট’ চুক্তির অধীনে উভয় দেশ সর্বোচ্চ ১ হাজার ৫শ ৫০টি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র, ৭শ টি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান এবং ৮শ টি লঞ্চার মোতায়েন করতে পারত, যা এখন আর সীমাবদ্ধ নয়।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে সরাসরি পরিদর্শন এবং তথ্য আদান-প্রদানের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, ফলে একে অপরের পারমাণবিক সক্ষমতার ওপর নজরদারির সুযোগ কমেছে।

অপরদিকে রাশিয়া এক বছরের জন্য চুক্তির বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র (ট্রাম্প প্রশাসন) তাতে সাড়া দেয়নি, কারণ তারা চীনকে অন্তর্ভুক্ত করে নতুন চুক্তি করতে চায়।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ শেষ হওয়ার পর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘সারমাত’ ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে।

মঙ্গলবার (১২ মে) এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। যা কার্যত পৃথিবীর যেকোনো প্রান্তের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এই ধরনের শক্তি প্রদর্শন বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অবিলম্বে নতুন কোনো কাঠামোর অধীনে আলোচনার আহ্বান জানিয়েছেন। (সূত্র: রয়টার্স)।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

শেষ হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার “নিউ স্টার্ট” চুক্তির মেয়াদ

আপডেট সময় : ১১:৪৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬