ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

সাঁথিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

সাঁথিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

পাবনার সাঁথিয়া উপজেলায় শেখ শাহানুর রহমান (৩২) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্দ্রিপুর রেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শেখ শাহানুর রহমান পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর বাজার এলাকার আবু বক্কর শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক ও মনির সঙ্গে যুবলীগ কর্মী শাহানুরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহানুর মারমুখী হলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আহম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ। এ ঘটনায় মানিক হোসেন (৫০) ও মনির হোসেন (৩২) নামের দুইজনকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ। তারা চন্দ্রিপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষি কাজ করেন।

নিহতের স্বজনদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে নিজেদের (যুবলীগ) মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। সেই বিরোধের সূত্রে সকালে শাহিনুরকে ডেকে নেওয়া হয়েছে। তাকে পূর্বপরিকল্পনা করেই হত্যা করা হয়েছে।

এব্যাপারে সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ বলেন, ‘কে বা কারা মেরেছে নির্দিষ্ট করে বলতে পারব না, তবে রাজনৈতিক বিরোধের জেরে ১৪-১৫ জনের একটি গ্রুপ তাকে ওই এলাকায় ডেকে নিয়ে বাড়ির মধ্যে আটকিয়ে মারধর করেন। এক পর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা শিগগিরই দলীয়ভাবে কর্মসূচি ঘোষণা করব।

যুবলীগ কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল লতিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগস :

সাঁথিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩