সাত বছর পর রাস্তায় আসছে দেশীয় বৈদ্যুতিক গাড়ি
- আপডেট সময় : ০৬:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
সাত বছর পর রাস্তায় আসছে দেশীয় বৈদ্যুতিক গাড়ি
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের অটোমোবাইল শিল্পে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ। আগামী জুলাই মাস থেকে বাণিজ্যিকভাবে বাজারে আসছে দেশের মাটিতে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি), যা দেশের শিল্প খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। কোম্পানির বৈদ্যুতিক এসইউভি একবার পূর্ণ চার্জে ৪৫০ কিলোমিটারেরও বেশি পথ চলতে সক্ষম, আর ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই চার্জ করা যাবে।
মীরসরাই ২০১৯ সালের অক্টোবরে চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরের অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএআইএল) দেশীয় প্রযুক্তিতে প্রায় ১ হাজার ৫শ কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলা হয়েছে উৎপাদন কারখানা।
শুধু এসইউভি নয়, বৈদ্যুতিক ট্রাক, কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও থ্রি-হুইলারও বাজারে আনার প্রস্তুতি চলছে। জ্বালানি তেলের প্রয়োজন না হওয়ায় পরিচালন ব্যয় কমবে এবং পরিবেশ দূষণও হ্রাস পাবে।
কোম্পানির দাবি, গাড়িগুলো ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে, যা ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি করবে। দেশের ইভি খাতের বিকাশে সরকারের সহযোগিতা এবং গ্রাহকদের জন্য পাঁচ বছরের ওয়ারেন্টি এই উদ্যোগকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের প্রযুক্তি ও শিল্প সক্ষমতার নতুন পরিচয় হয়ে উঠতে পারে এই দেশীয় বৈদ্যুতিক গাড়ি।
আগামী জুলাই মাসে বাণিজ্যিকভাবে বাংলাদেশের বাজারে আসছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএআইএল) এই গাড়িগুলো উৎপাদন করছে। গাড়িগুলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:মডেল এসইউভি (SUV), ট্রাক, কাভার্ড ভ্যান, মোটরসাইকেল এবং থ্রি-হুইলার।
দৈনিক আস্থা/এমএইচ



















