সানন্দবাড়িতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে গরু পেলেন ৩৬৫ দরিদ্র পরিবার।
- আপডেট সময় : ০৭:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১১০৩ বার পড়া হয়েছে
সানন্দবাড়িতে প্রধানমন্ত্রীর পক্ষ হতে গরু পেলেন ৩৬৫ দরিদ্র পরিবার।
জামালপুর প্রতিনিধি: দেওয়ানগঞ্জ ১ নং ডাংধরা ও ২ নং চর আমখাওয়া ইউনিয়নে।কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস করার বার্ষিক প্রকল্প পক্ষ থেকে গরু বিতরণ করা হয়।
আজ ২৬শে জুন রোজ শনিবার সানন্দবাড়ি গরু হাট থেকে ক্রয়কৃত গরু, চর আমখাওয়া ইউনিয়ন ও ডাংধরা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনা মুল্যে মোট ৩৬৫ জনকে গরু বিতরণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন,জনাব মোঃ জাহিদুল হক চৌধুরী প্রকল্প পরিচালক, কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস করার বার্ষিক প্রকল্প ও উপ সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
উপস্থিত ছিলেন,জনাব শেখ মেহেদী মোহাম্মদ, উপ-প্রকল্প পরিচালক উক্ত প্রকল্প ও পরিচালক পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া। আরোও উপস্থিত ছিলেন,উক্ত প্রকল্পের দেওয়ানগঞ্জ প্রতিনিধি জনাব মোঃ আল-মামুন ও আতাউর রহমান। উপস্থিত ছিলেন,ইসলামপুর প্রতিনিধি মোঃ মুয়াজ আহম্মেদ, মেলান্দহ প্রতিনিধি, শামীম আহম্মেদ, রানা, আনোয়ার হোসেন, সে সময় প্রতি জন ভুক্তভোগীরা মোট ৪০ হাজার টাকার মুল্যের গরু পান। গরু পেয়ে ভুক্তভোগী জনগন অনেক খুশি হয়ে প্রধানমন্ত্রীকে দোয়া করেন ও ধন্যবাদ জানান।
[irp]

























