নিহত জহিরুল ইসলাম মিশু রাজধানীর যাত্রবাড়ী থানার বাসীন্দা দীন ইসলামের ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে সাভারের মাশরুম উন্নয়ন কেন্দ্রের কোয়াটারে থেকে কাজ করেন। শ্রমিকরা বলে, সকালে ওই শ্রমিক প্রতিদিনের মতো কারখানায় গিয়ে লিফট অপারেটে উঠে কাজ করছে ।
[irp]
এ সময় কারখানার তৃতীয় তলা থেকে লিফট ছিঁড়ে তিনি পড়ে যান। তারপর তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পোশাক কারখানার মানব সম্পদ ও এডমিন বিভাগের ব্যবস্থাপক মো. সিরাজ মিয়া মৃত্যুর বিষয়টি অস্বীকার করে।
পরে বলে, আমি রাস্তায় আছি। কারখানায় একটি দুর্ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে মারা গেছে কি না জানি না।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, ওই ভবনে লিফট দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে।














