ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ, আহত দশ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ, আহত দশ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত দশ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি দোকানপাট এবং বসতবাড়িতে হামলার ঘটনাও ঘটে। সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার জন্য বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা একে অপরকে দায়ী করেছেন।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারে পদযাত্রা শুরু করেন দলের নেতা-কর্মীরা। এ সময় সেখানে শান্তি সমাবেশের জন্য আগে থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পদযাত্রাটি আওয়ামী লীগের শান্তি সমাবেশের সামনে পৌঁছালে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই দলের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফের রহমান মণ্ডল বলেন, হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

সিরাজগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ, আহত দশ

আপডেট সময় : ০৬:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩