ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হারাগাছায় মাদক মামলায় বিএনপি নেতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

হারাগাছায় মাদক মামলায় বিএনপি নেতা আটক

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খেলাল মিয়া (৫৩)কে মাদক মামলায় আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার (১ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, শুক্রবার (৩১ জুলাই) রাতে হারাগাছ পৌর এলাকার হক বাজারে একটি মোটরসাইকেল মেকারের দোকানের পেছনে মাদক সেবনের প্রস্তুতির সময় খেলাল মিয়াকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে গাঁজা উদ্ধার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অশোক কুমার চৌহান আরও বলেন, ১ জুলাই হারাগাছ থানায় দায়ের করা মাদক মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি খেলাল মিয়া। তার বিরুদ্ধে হারাগাছ ও গংগাচড়া থানায় মাদকসহ বিভিন্ন ধারায় আরও তিনটি মামলা রয়েছে।

রংপুর মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক বলেন, খেলাল মিয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। তবে তিনি কোন মামলায় আটক হয়েছে তা তিনি জানেন না।

ট্যাগস :

হারাগাছায় মাদক মামলায় বিএনপি নেতা আটক

আপডেট সময় : ১২:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬