হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু
- আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১১০৬ বার পড়া হয়েছে
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু
জয়নাল আবেদিন (জয়)/হিলি প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আজ সোমবার (২৭ মার্চ) থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন চলন্ত দৈনিক আস্থা কে বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিল হোসেন চলন্ত বলেন, ‘রোববার (২৬ মার্চ) বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কারণে সরকারি ছুটি ছিল। তাই হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানিকৃত কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি।’ তিনি আরও বলেন, ‘আজ সোমবার থেকে ভারত থেকে আমদানিকৃত পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করেছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচঞ্চলতা।’
হিলি ইমিগ্রেশন ওসি মোঃ আশরাফুল ইসলাম দৈনিক আস্থা কে বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’


























