ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

২৪ আগষ্ট কে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ  দিবস ঘোষণার দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ 

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • / ১১১১ বার পড়া হয়েছে
২৪ আগষ্ট কে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ  দিবস ঘোষণার দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ
শেখ মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে  :
  রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ২৪  আগষ্ট কে ঘোষণার দাবীতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধার উদ্যোগে ২৪ আগষ্ট মঙ্গলবার  সকাল ১১টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সংগঠনের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্লাহ্ খোকন, সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, মাসুদা আকতার, উম্মে নিলুফার তিন্নি প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করায় প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে।
 আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহিদী মৃত্যু বরণ করেন এবং পরবর্তীতে হত্যাকারীদের ফাঁসি হয়।
শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারন করে সেদিন  সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে ঘোষনার দাবি জানান। সেই দাবি আজও অপুরিত।
বক্তাগণ অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ঘোষণার দাবী জানান,এবং
 সেই সাথে ঘরে বাহিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর উপর যৌন ও সহিংস  আক্রমণ বন্ধ সহ মাদক, জুয়া, পর্নোগ্রাফি,নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারী কে পন্য হিসেবে উপস্থাপন, নারী-শিশু নির্যাতন-হত্যা ও মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সমাবেশ শেষে জেলা শহরে বিভিন্ন  সড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

[irp]

আপডেট সময় : ০৯:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১