শিরোনাম:
৩৮ ঘণ্টা পর ভেসে উঠল ছাত্রদল নেতার লাশ
Astha DESK
- আপডেট সময় : ০১:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
৩৮ ঘণ্টা পর ভেসে উঠল ছাত্রদল নেতার লাশ
আস্থা ডেস্কঃ
পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে পিকনিকের নৌকা ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ হন রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতা। ৩৮ ঘণ্টা পর পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ১শ ২৩ জন যাত্রী বহনকারী পিকনিকের নৌকা (ট্রলার) ধাক্কায় প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরে দুইজনকে উদ্ধার করা হলেও রকি নিখোঁজ ছিল। নিখোঁজ ছাত্রদল নেতা রকি ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব।
আস্থা/এমএইচ



















