ঢাকায় ঘরে ঢুকে গুলি
- আপডেট সময় : ০১:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
ঢাকায় ঘরে ঢুকে গুলি
আস্থা ডেস্কঃ
ঢাকার বাড্ডায় মাস্ক ও হেলমেট পরে ঘরে ঢুকে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে রানা (৩৫) নামের এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হোসেন মার্কেট এলাকার ময়নারবাগ বৌ বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রানার বাড়ি নোয়াখালীর মাইজদীতে। বর্তমানে ভাটারার নতুন বাজারের কাজীবাড়ি এলাকায় তিনি পরিবার নিয়ে থাকেন। তিনি এসপি হাবিবুর রহমান হাবিবের বাড়ির গাড়িচালক বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান বলেন, আহত চালক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোঃ নাসিরুল আমিন বলেন, এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ করেনি। তবে খবর পেয়ে ঢাকা মেডিকেল ও ঘটনাস্থলে আমরা আমাদের টিম পাঠিয়েছি।
আস্থা/এমএইচ























