ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১৯৬ বার পড়া হয়েছে

আস্থা ডেস্ক : ৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। রাজধানীর মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে তাকে চীফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশ জানায়, তার বিরুদ্ধে মামলা থাকায় সেনা হেফাজতে থাকাকালীন আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে মঙ্গলবার রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত করা হয়। এরপর দুই দফায় তাকে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দুইদিন পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ৫ আগস্ট থেকে সেনা হেফাজতেই ছিলেন তিনি।

এরআগে, তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন পুলিশের এই কর্মকর্তা।

আস্থা/ ই

৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন

আপডেট সময় : ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪