ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুরে প্রাইভেটকারে হেরোইনসহ আটক ৫

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

রংপুরে প্রাইভেটকারে হেরোইনসহ আটক ৫

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর জেলার মিঠাপুকুরে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-১৩।

এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (০৫ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালানো হয়।

এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল এবং নগদ টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হলেন- রাজশাহীর বাসিন্দা খায়রুল ইসলাম (৩৭), জোসনারা বেগম (৪৫), নার্গিস বেগম (৪০), জাকিয়া বেগম (২২) এবং প্রাইভেটকারচালক গাইবান্ধার আবুল কালাম আজাদ (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

[irp]

ট্যাগস :

রংপুরে প্রাইভেটকারে হেরোইনসহ আটক ৫

আপডেট সময় : ০৯:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১