ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

রানা সাত্তারঃ

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ ঘিরে বাড়তি সতর্ক অবস্থানে আছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টায় কাজির দেউড়ির নাসিমন ভবনের সামনে এই সমাবেশ শুরু হয়।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, শান্তিপূর্ণ সমাবেশে আমাদের কোনো বাধা নেই। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ ব্যবস্থা নেবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও উপস্থিত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

ট্যাগস :

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

আপডেট সময় : ০৪:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩