ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ায় গুলি কলে ছাত্রলীগ নেতাকে হত্যা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / ১০৮১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে আয়াশ রহমান এজাজ নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

বুধবার (৫ জুন) সন্ধ্যায় পৌর এলাকার কলেজপাড়ায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনকে বিজয়ী দাবি করে বের করা মিছিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আয়াশ রহমান এজাজ শহরের কলেজপাড়ার আমিনুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের পক্ষে কলেজপাড়ায় দুটি নির্বাচনী ক্যাম্প বসানো হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহাদাৎ হোসেন শোভনকে বিজয়ী দাবি করে এক পক্ষ আনন্দ মিছিল বের করে।

পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন ওরফে খোকার নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে একটি দল এসে আনন্দ মিছিলস্থলে পৌঁছায়। তখন মোটরসাইকেল আরোহীদের একজন আনন্দ মিছিল লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় মিছিলে থাকা আয়াশ আহমেদ ইজাজ গুলিবিদ্ধ হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভন বলেন, আমার নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেনি। তাদের মধ্যে আগে থেকেই ঝামেলা ছিল। তবে তারা আনারস প্রতীকের সমর্থক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত  করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।  তবে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে৷

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় গুলি কলে ছাত্রলীগ নেতাকে হত্যা

আপডেট সময় : ১১:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪