ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

শত্রুপক্ষ আমার বক্তব্য এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে: নিক্সন

News Editor
  • আপডেট সময় : ০৫:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / ১০৭২ বার পড়া হয়েছে

ডিসি-ইউএনওসহ নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অত্যন্ত মানহানিকর ও অশ্রাব্য ভাষায় হুমকি ও গালিগালাজ করেছেন তিনি ও তার অনুসারীরা।ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

এ ঘটনা যখন বিভিন্ন গণমাধ্যমে আলোচনার তুঙ্গে, তখন সংবাদ সম্মেলনে ‘পুরো বক্তব্য এডিট করে ছাড়া হয়েছে’ বলে দাবি করলেন এই এমপি।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ওসি প্রদীপের জন্য মুঠোফোনেও নিষিদ্ধ

তিনি বলেন, শত্রুপক্ষ আমার বক্তব্য সুপার এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে।’

এ সময় গালিগালাজের বিষয়টি মিথ্যা বলেও দাবি করেন নিক্সন।  

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের জানান, সাংসদ মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

কে এম নূরুল হুদা বলেন, ‘ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য যে আচরণ করেছেন সেটা কাম্য নয়। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। আইনে যেরকম বিধিবিধান আছে, তার ব্যাপারে আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। এতটুকু বলতে পারি।’

শত্রুপক্ষ আমার বক্তব্য এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে: নিক্সন

আপডেট সময় : ০৫:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০