ঝিনাইদহ শহরে মোটর সাইকেলসহ ভুয়া পুলিশ আটক
- আপডেট সময় : ০৫:৩৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১১০৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের হামদহ মোড় এলাকা থেকে চোরাই মোটর সাইকেলসহ রনি ইসলাম (২২) নামে পুলিশের এক ভুয়া সদস্যকে আটক করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার দুপুর ১ টার দিকে তাকে থানায় সোপর্দ করা হয়। তিনি সদর উপজেলার মীরেরহুদা গ্রামের আবু তালেবের ছেলে। ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের হামদহ মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলাকালে সন্দেহজনক হওয়ায় রনি ইসলামকে পুলিশের স্টিকার লাগানো মোটর সাইকেলসহ থামানো করানো হয়। তখন রনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং মোটর সাইকেলটি পুলিশের (সরকারি) বলে জানান। সেসময় তাকে ট্রাফিক অফিসে এনে জিজ্ঞাসাবাদ করেও তার কথার সত্যতা পাওয়া যায়নি। শুক্রবার সকালে কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, মোটরসাইকেলের নাম্বারের সাথে ইঞ্জিনের নাম্বারের কোনো মিল নেই এবং তিনি নিজেও পুলিশ সদস্য নন। দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয় ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।


























