ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:ঝিনাইদহ কালীগঞ্জের কাঠ মিস্ত্রী কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় জয় দাস (৩৭) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আজাদ হোসেন নামে আরো একজন। বুধবার রাত ৯ টার দিকে কালীগঞ্জ কোটচাদপুর সড়কের কাশিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় দাস কালীগঞ্জ শহরের চিাচড়া গ্রামের যোগেন দাসের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। প্রত্যাক্ষদর্শীরা বলেন, তারা দু,জন বেপরোয়া ভাবে মটর সাইকেল চালিয়ে কোটচাঁদপুর থেকে জয় দাস ও আজাদ হোসেন একটি মোটর সাইকেলে করে কালীগঞ্জের দিকে ফিরছিল। নওদাগা কাশিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জয় দাস নিহত হয়। এ সময় আহত হয় সহযোগী আজাদ হোসেন। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করে। আজাদ হোসেনের বাড়ি কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামে। আজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

ঝিনাইদহ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১