শিরোনাম:
দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল শুরু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১২৩৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধিঃ দীর্ঘ ১৩দিন যানচলাচল বন্ধ থাকার পর দীঘিনালা-লংগদু সড়কের বোয়ালখালী বেইলী ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার ৮জানুয়ারি সকাল থেকে সড়ক ও জনপদ বিভাগের প্রচেষ্টায় বোয়ালখালী বেইলী ব্রিজের উপর দিয়ে যানাহন চলাচল শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী। দীঘিনালা উপজেলা সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী বীরভদ্র চাকমা বলেন, বোয়ালখালী বেইলী ব্রিজটি ভেঙে যাওয়ার পর চরম দুর্ভোগে পরে দীঘিনালা ও লংগদুবাসী। ৫টনের অধিক মালবাহী যানবাহন যাতে এ ব্রিজে না উঠে সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। উল্লেখ্য, গত বছরন২৬ডিসেম্বর খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বেইলি ব্রিজ ভেঙে কাঠবোঝাই দুই ট্রাক খালে পড়ে যায়। এতে দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির লংগদুর সড়ক যোগাযোগ ১৩ দিন বিছিন্নন থাকে।


























