ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ঋত্বিক-দীপিকা জুটির প্রথম সিনেমা ‘ফাইটার’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:১০ জানুয়ারি (রোববার) ঋত্বিক রোশনের ৪৭তম জন্মদিনে ভক্তদের বড় উপহার দিলেন সুপারস্টার নিজেই। ‘ওয়ার’খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলার ‘ফাইটার’-এ প্রথমবার তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধার ঘোষণা দিয়েছেন।

ঋত্বিকের সঙ্গে অভিনয় করার জন্য বহুদিন আগেই ইচ্ছা পোষণ করেছিলেন দীপিকা পাড়ুকোন। সুপারহিট ‘ওয়ার’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দের হাত ধরেই তার সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে।

জন্মদিনে সামাজিকমাধ্যমে ঘোষণামূলক টিজার শেয়ার করেন ঋত্বিক। এককথায় ভক্তদের দারুণ চমক দিলেন ‘সুপার থার্টি’ অভিনেতা। টিজার শেয়ার করে তিনি লেখেন, ‘ফাইটার’ হিসেবে মারফ্লিক্সের দূরদৃষ্টির এক ঝলক দেখুন। ব্যতিক্রমী দীপিকা পাড়ুকোনের সঙ্গে আমার প্রথম যাত্রার জন্য অপেক্ষা করছি। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এ আনন্দযাত্রায় সবাইকে স্বাগতম।

‘ফাইটার’ হবে একটি স্পাই-থ্রিলার। টিজারটিও ইঙ্গিত দিচ্ছে, দেশপ্রেম ভিত্তিক একটি অ্যাকশন সিনেমা হবে এটা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে টিজারে জানানো হয়েছে।

ট্যাগস :

ঋত্বিক-দীপিকা জুটির প্রথম সিনেমা ‘ফাইটার’

আপডেট সময় : ০৫:৩৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১