ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ৬ জনের প্রাণহানি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় ট্রাক আলমসাধু মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো চারজন বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা (সার্কেলের) সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, শৈলকুপা শেখপাড়া এলাকা থেকে আলমসাধু যোগে বেশ কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ওই স্থানে পৌঁছালে আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। গুরুতর আহত হন চারজন। পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগস :

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ৬ জনের প্রাণহানি

আপডেট সময় : ০১:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১