পাবনা পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীকে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ০৭:৫৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১১২৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদী পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
তিনি আরো অভিযোগ করেন, কেন্দ্রগুলোতে জোর করে নৌকার পক্ষে সিল মারতে বাধ্য করা হচ্ছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তবে তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন।
এ বিষয়ে ঈশ্বরদী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলমগীর কবীর জানান, সকালে জাল ভোট দেওয়ার অভিযোগ করেন বিএনপি প্রার্থী। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে।
অপর দুটি পৌরসভার মধ্যে ভাঙ্গুড়া পৌরসভাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল। সেখানে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ফরিদুপর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে মেয়রসহ সাধারণ ও সংরক্ষিত আসনের পৌর নির্বাচনের ভোট গ্রহণ চলছে।


























