ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ মধুপুরে ট্রাক চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর নামক স্থানে ট্রাক চাঁপায় ইমন আহম্মেদ রবিন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত রবিন শহরের ব্যাপারীপাড়ার রবিউল ইসলামের ছেলে।

আরও পড়ুন:চুয়াডাঙ্গায় পৌঁছেছে করোনার ৩৬ হাজার টিকা

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুরে রবিন মোটরসাইকেল যোগে মধুপুর থেকে ঝিনাইদহে ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে।

এসময় বিপরীত আসা একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

ঝিনাইদহ মধুপুরে ট্রাক চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১