ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় বাসের ধাক্কায় পথচারী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১০৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় আরিফ শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।  সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ ওই উপজেলার রানীনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সকালে বৃদ্ধ আরিফ শেখ রাস্তা পার হচ্ছিল। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ট্যাগস :

শৈলকুপায় বাসের ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় : ০৫:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১