ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

News Editor
  • আপডেট সময় : ১২:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় চাঁন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারী) বিকেল ৩টার দিকে পলাশবাড়ী পৌরশহরের রংপুর-বগুড়া মহাসড়কের ড্রীমল্যান্ড নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া পৌরশহরের জগরজানি গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরশহরের ড্রীমল্যান্ড নামক স্থান হতে ব্যাটারী চালিত একটি ভ্যান যোগে চাঁন মিয়া পৌরশহরে আসছিলেন।

অপরদিকে, বগুড়া থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চাঁন মিয়ার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক মাইক্রোবাসটি আটক করে রাখে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট সময় : ১২:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১