ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

গাইবান্ধার ফুলছড়িতে ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য নিহত

News Editor
  • আপডেট সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়িতে ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে লাল মিয়া নামে একজন নিহত হয়েছে। নিহত লাল মিয়া ফজলুপুর ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত বাহাজ উদ্দিন সরকারের ছেলে ও ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি ফজলুপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম হতে ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টারে আসার সময় তার পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরবর্তীতে এলাকাবাসী তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত লাল মিয়া সরকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হানিফ প্রমানিক। এ ব্যাপারে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওছার আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঘটনার বিষয়টি শুনেছি, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে তৎপর রয়েছি।

ট্যাগস :

গাইবান্ধার ফুলছড়িতে ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্য নিহত

আপডেট সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১