ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে মহেশপুরে সীমান্ত অবৈধ পথে সীমান্ত পাড়ি দিতে গিয়ে আটক ৭

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় এক দালালসহ সাতজনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে দুইজন নারী ও তিনজন শিশু।

আটককৃতরা হলেন- রোকসানা বেগম, মারিয়া আক্তার, শাহিনুর রহমান, সাবিক, আফসানা খাতুন, মহিউদ্দিন নাম ও দালাল তরিকুল ইসলাম। তাদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পিচিবাড়ইখালী গ্রামে। রোববার ভোরে মহেশপুরের সামান্তা মাঠ থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি ভোরে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশু ও দালালসহ ৯ জনকে আটক করে বিজিবি। এ নিয়ে চলতি বছরে একই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসা-যাওয়ার সময় ১৩১ নারী-পুরুষ ও শিশুসহ ৯ দালালকে আটক করা হয়েছে।

ট্যাগস :

ঝিনাইদহে মহেশপুরে সীমান্ত অবৈধ পথে সীমান্ত পাড়ি দিতে গিয়ে আটক ৭

আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১