ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে নিহত ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) উল্টে শিপন আলী (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন আলী আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আহতরা হলেন-নিহত শিপনের ছোট ভাই রিপন আলী (২০) ও পাখিভ্যান চালক ইকরামুল কবির (২৬)। শিপন ও রিপন একই গ্রামের কালু মন্ডলের ছেলে। শিপনের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় আহত পাখিভ্যান চালক ইকরামুল কবির জানান, শিপনের শ্যালকের ছেলের সুন্নতে খৎনার মাংস কেনার জন্য পাখিভ্যানযোগে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন তারা। এসময় খাসকররা ভূমি অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানটি উল্টে যায়। এতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান শিপনকে মৃত বলে ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই মারা যান শিপন। আহতদের সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে নিহত ১

আপডেট সময় : ০১:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১