ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৪০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • / ১০৯১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ শামিম আক্তার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার ভোরে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার  কামাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মাস্টারপাড়ায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক ব্যবসায়ী শামিম আক্তারকে (৩৫) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ বোতল ফেনসিডিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামিম আক্তার একই উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আরো জানান, রাতেই উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক আটক

আপডেট সময় : ০৮:৪০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১