ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারনা নিষিদ্ধকরনে টাস্কফোর্স কমিটির কর্মশালা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • / ১০৯৭ বার পড়া হয়েছে
আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নলছিটিতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতামূলক কর্মকান্ড নিষিদ্ধকরন (ট্যাপস ব্যান) কর্মকান্ডে টাস্ক ফোর্স কমিটি কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা ও গাইডলাইন কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন ।
এছাড়া আরও নলছিটি থানার ওসি (তদন্ত) এইচএম মাহমুদ, নলছিটি পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, মামুন মাহমুদ, আবদুল্লাহ আল মামুন লাভলু, নুরে আলম হাওলাদার, কাউন্সিলর (মহিলা) দিলরুবা বেগম, খাদিজা পারভীন, সহকারী অধ্যাপক মেসবাউদ্দিন খান রতন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির উপ-পরিচালক মো. মনিরুজ্জামান মনির ও নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা।
বক্তারা ধুমপানের বিভিন্ন কুফল নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন সাংবাদিক ও প্রভাষক মোঃ আমির হোসেন। এরপর উপজেলার বিভিন্ন পয়েন্টে তামাকজাত পন্যের প্রচারনা ও প্রকাশ্যে ধুমপানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনজনকে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে একশ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
ট্যাগস :

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারনা নিষিদ্ধকরনে টাস্কফোর্স কমিটির কর্মশালা

আপডেট সময় : ১২:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১