ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মেহেরপুরে নির্মাণাধীন ট্যাংক ধসে শ্রমিক নিহত,আহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

মেহেরপুর শহরের ওয়াপদা পাড়ায় ভবনের নির্মাণাধীন ট্যাংক ধসে ভনা মন্ডল (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের উম্মত মন্ডলের ছেলে। আহতরা একই গ্রামের ফরজ আলীর ছেলে জাদু (৪৮) এবং হযরত আলীর ছেলে মমিনুল (৪৫)।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দ্বারা খান জানান, সকাল থেকে শহরের ওয়াপদা পাড়ায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক খননের সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এ সময় নিচে কাজ করা অবস্থায় তিন নির্মাণ শ্রমিক মাটিচাপা পড়ে। স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও একজন শ্রমিক মাটির নিচে আটকা পড়েন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মাটির নিচ থেকে ভনা মন্ডলের মরদেহ উদ্ধার করে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আহত শ্রমিক মমিনুল ও জাদু অভিযোগ করে বলেন, সকাল থেকেই কাজ করার সময় মাটির নিচ থেকে পানি উঠতে থাকে। কয়েকবার তারা কাজ ছেড়ে চলে যাওয়ার কথা বললেও ভবন মালিক তাদেরকে কাজ করতে বাধ্য করেছেন তারা।

ট্যাগস :

মেহেরপুরে নির্মাণাধীন ট্যাংক ধসে শ্রমিক নিহত,আহত ২

আপডেট সময় : ১১:২০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১