ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

রাতে যে দোয়া আল্লাহ কবুল করেন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / ১১২০ বার পড়া হয়েছে

রাতের শেষাংশ অত্যন্ত বরকতময়। রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ আল্লাহর একটি প্রিয় ইবাদত। এছাড়াও রাতের দোয়া ও ইবাদতে তাওহিদের সাক্ষ্য দিয়ে দোয়া করলে সে দোয়া আল্লাহ ফেরত দেন না। বান্দার সব দোয়া আল্লাহ কবুল করে নেন।

হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। (বুখারি, মিশকাত)

দোয়াটি হলো-

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার; ওয়া লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

অনুবাদ : আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। তিনি একক, তার কোন শরীক নেই। তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা এবং তিনিই সকল কিছুর উপরে ক্ষমতাশালী। মহা পবিত্র আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। আল্লাহ সবার চেয়ে বড়। নেই কোন ক্ষমতা নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত।

অতপর বলবে-

‘রাব্বিগফিরলি’ অর্থাৎ হে আমার রব! আমাকে ক্ষমা করুন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতে জেগে ওঠে এ দোয়ার মাধ্যমে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

ট্যাগস :

রাতে যে দোয়া আল্লাহ কবুল করেন

আপডেট সময় : ০৬:০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১