ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন?

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণসচেতনতা ক্যাম্পেইন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় যৌথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ , স্বাস্থ্য বিভাগ ও রাজনৈতিক দলসমুহের উদ্যোগে শুক্রবার বেলা ১০টায় সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন চলাকালে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদরউপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান ,  মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইশরাত জাহান,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান  ও ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন,‘ কোভিড-১৯ বিষয়ে শুধু জানলেই হবেনা, মানতেও হবে। এজন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই।

ক্যাম্পেইন চলাকালে বাজারটিতে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণসচেতনতা ক্যাম্পেইন

আপডেট সময় : ০৬:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১