হবিগঞ্জের লাখাই উপজেলার গণধোলাইয়ে ২ ডাকাত নিহত
- আপডেট সময় : ০৬:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১১২১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতিকালে ২ ডাকাতকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গুনিপুর গ্রামে বেশ কিছুদিন ধরে ডাকাতদের উপদ্রব বেড়ে গেছে। প্রায়ই গ্রামের মানুষ পাহারা দেয়। শনিবার দিবাগত গভীর রাতে ৫ জনের একটি ডাকাতদল জালাল মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে ২ জনকে আটক করে গনধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহতদের মাঝে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) এবং আরেকজনের নাম জানা যায়নি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ ২টা উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
















