শিরোনাম:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৬:৪৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১১৫১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক ব্যাক্তি নিহত হয়েছেন। রোববার সকালে চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী একটি ইঞ্জিনের ধাক্কায় তার মৃৃৃত্যু হয়।
নিহত শরীফ হোসেনের বাড়ি আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরে।
আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, রোববার সকালে শরীফ হোসেন রেললাইন পার হচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তার ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়।























