ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

পানছড়ির রাকিব হত্যাকান্ডে আবুল হাশেম নামে এক যুবককে রিমান্ডে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ১০৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির আলীনগর এলাকার বাসিন্দা মোঃ আলী হোসেনর কলেজ পড়ুয়া মেধাবী ছাত্র রাকিব হোসেন হত্যাকান্ডে আবুল হাশেম (২৩) নামে এক যুবককে আটকের পর রিমান্ডে জিঞ্জাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াজ এর আদালতে ৫দিনের রিমান্ড চাইলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

বুধবার রাত সাড়েটার দিকে উপজেলার মোল্লাপাড়া এলাকায় তার বগ ভাই মোঃ আবুল কাশেমের চা দোকান থেকে আটক করা হয়। সে মোল্লাপাড়া এলাকার বাসিন্দা ও উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের প্রভাবশালী সদস্য মোঃ রিপন মিয়ার ছেলে।

পানছড়ি থানার ওসি মোঃ দুলাল হোসেন বলেন, তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত বলা যাচ্ছে না। তবে মামলার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯জানুয়ারি পানছড়ি সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র রাবিক হোসেনকে বাড়ি ফেরার পথে কুপিয়ে গুরুতর আহত করলে চট্রগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়।

এ ঘটনার এক মাস পর আঃ রহমান ওরফে মহন মিয়া ওরফে মনা মিয়া ওরফে তৌহিদুল ইসলাম এর ছেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রভাবশালী সদস্য মোঃ রিপন মিয়া ও তার দুই ছেলেকে অভিযুক্ত করে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহতর পরিবার।

সংবাদ সম্মেলনে রাকিবের মা নিলুফা বেগম ও বাবা আলী হোসেন অভিযোগ করে বলেন, মোঃ রিপন মিয়ার মেয়ের সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক ছিলো।

[irp]

এজন্য রিপন মিয়ার ছেলে মোঃ হাশেম ও কাশেম রাকিবকে দু’বার মারধরও করেছিলো। আরো অভিযোগ করা হয় রিপন মিয়া ও তার পরিবারের সদস্যরা চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, জোয়া, মাদক ও ভূমি দখলসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে অন্তত ২৮টি অভিযোগসহ মামলা রয়েছে।

এই সংবাদ সম্মেলনের চার দিন পর ২৩-শে ফেব্রুয়ারী পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রত্যাখ্যান করেছিলো মোঃ রিপন মিয়া ও তার পরিবার। তাদের দাবি, সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রমূলক অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে।

তিনি আরোনবলেন, রাকিবের সঙ্গে তার মেয়ের যোগাযোগ থাকলেও মৃত্যুর দুই মাস আগে থেকে বন্ধ হয়ে যায়। রাকিবকে মারধরের বিষয়টিও অসত্য।

মূলত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার সুনাম ক্ষুন্ন করতে একটি মহল ষড়যন্ত্র করছে।

ট্যাগস :

পানছড়ির রাকিব হত্যাকান্ডে আবুল হাশেম নামে এক যুবককে রিমান্ডে

আপডেট সময় : ১২:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১