ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

মাটিরাঙ্গায় ইফতার সামগ্রী বিতরণ করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ করোনা ভাইরাসের কারণে সারাদেশে চলছে লকডাউন। লকডাউনে সারাদেশের ন্যায় কর্মহীন হয়ে পড়েছে মাটিরাঙার শ্রমজীবি মানুষ। রিকশাওয়ালা থেকে শুরু করে ফুটপাতের হকার, পরিবহন শ্রমিক ও দোকান কর্মচারী ও দিনমজুর মানুষেরা কর্ম-সংকটে পড়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এ পরিস্থিতিতে মাটিরাঙ্গার এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ করেন, শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

[irp]

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, মাটিরাঙ্গা থানা ওসি মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ ফরাজি ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন প্রমুখ।

এ সময় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রথম ধাপে পৌরসভায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরে পুরো উপজেলায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। সরকার সব সময় অসহায় ও নিরীহ মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের মহামারীতে সকলকে সাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।

ট্যাগস :

মাটিরাঙ্গায় ইফতার সামগ্রী বিতরণ করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

আপডেট সময় : ০৩:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১