শিরোনাম:
আনোয়ারায় মার্কেটে ঈদের কেনাকাটায় স্বাস্থ্য বিধি মানতে থানা পুলিশ মাইকিং
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
শেখ আবদুল্লাহ :আনোয়ারা প্রতিনিধি: চট্রগ্রামের আনোয়ারা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের দ্বিতীয় ধাপের শেষ দিনে মাক্স পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্য বিধি মানতে সাধারণ মানুষকে সচেতন করতে থানা পুলিশের মাইকিং।
[irp]
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় মাইকিং করে জনগনকে মাক্স পরিধান ও মার্কেটের দোকানদারদের সামাজিক দূরত্ব বজায় রাখে বেচাকেনা করতে স্বাস্থ্য বিধি মানতে অনুরোধ করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম ।
এই সময় উপস্থিত ছিলেন , সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সহ অন্যান্যরা ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


























