কক্সবাজারের উখিয়ার ম্যাজিস্ট্রেট’র গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫
- আপডেট সময় : ১০:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১০৪৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ভবন নির্মাণকে কেন্দ্র করে ইউএনও-ম্যাজিস্ট্রেট’র গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল উশৃংঙ্খল জনতা। এতে তিন শিক্ষকসহ পাঁচজন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।
রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন। আটককৃতরা হলেন- ওই এলাকার আবু ছৈয়দ ফজলি ও মো. কালু।
[irp]
জানা গেছে, সোনারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ঠ ইঞ্জিনিয়ারসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত হয়ে খুঁটি স্থাপনের সময় আবু ছৈয়দ ফজলী ও মোহাম্মদ হোসনের নেতৃত্বে একদল উশৃংখল জনতা এ হামলা চালিয়ে স্কুলের তালা, সিসি ক্যামরা, দরজা, জানালা ভাঙচুর করে। হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন বড়ুয়া, সহকারী শিক্ষক বাবুল ও শামসুল আলম ভুলু গুরুতর আহত হন। খবর পেয়ে উখিয়ার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান বলেন, হামলাকারীরা আমার গাড়ির দুই পাশের গ্লাস এবং ইউএনও’র গাড়ির সামনে-পেছনের গ্লাস ভেঙে ফেলেছে।
উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত।


























