ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রাজধানীর যাত্রাবাড়ী অভিযান চালিয়ে দুই ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যারা সন্ত্রাসী ও মাদক চোরকারবারি বলে দাবি করছে পুলিশের এই এলিট ফোর্সটি। গ্রেপ্তারকৃতরা হলেন রাজন ওরফে গালকাটা রাজন এবং বাবুল ওরফে চায়না বাবুল।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড কার্তুজ, নগদ ১০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[irp]

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে একটি অভিযান চালায় র‌্যাব। অভিযানে যাত্রাবাড়ী ও কদমতলী থানার ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজন ওরফে গালকাটা রাজন এবং বাবুল ওরফে চায়না বাবুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, রাজন রাজধানীর কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি কদমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও মাদকের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে কদমতলী থানায় ১২টি মাদকের মামলা রয়েছে। অপরদিকে বাবুল ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও কদমতলী থানায় ১০টি মাদকের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম (ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, খুন) ও মাদকের ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

ট্যাগস :

রাজধানীর যাত্রাবাড়ী অভিযান চালিয়ে দুই ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১