নানিয়ারচরে ইউপিডিএফ কর্মী আটক
- আপডেট সময় : ০৪:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১০৯২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ১৯ মাইল এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে যৌথ বাহীনির অভিযানে ইউনাইট্রেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কর্মী মিন্টু অরফে জ্যোতি চাকমা নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে।
এ সময় তার কাছ থেকে ১টি একনালা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ৫টি সিম, ১টি নোট বুক উদ্ধার করা হয়েছে। সে উপজেলার সোনারাম কার্বারীপাড়ার এলাকার বাসিন্দা পদ্ম মোহন চাকমার ছেলে।
[irp]
এসআই রাজু আহাম্মেদ গাজির সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে মিন্টু চাকমাকে আটক করেছে উল্লেখ করে নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান বলেন,
আটককৃতকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরেই ইউপিডিএফ (প্রসীত খীসা গ্রুপে) এর কর্মী হিসেবে এলাকায় কাজ করে আসছিল, এছাড়া তিনি অ্যাডভোকেট শক্তিমান চাকমা ও তপন জ্যোতী বর্মা হত্যা মামলার আসামী।
নানিয়ারচর থানায় তার বিরুদ্ধে আরো দুইটি মামলা রয়েছে।

























